
তাহেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
মোঃ আশিক বাগমারা প্রতিনিধি রাজশাহী,
দিবসটি উপলক্ষে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে বিজয় দিবস।
আজ সকাল ৭ ঘটিকায় তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও রাজশাহী জেলার বিএনপি অন্যতম সদস্য ও সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু, এই সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু,সহ তাহেরপুর পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহযোগী সংগঠনের ব্যানারে ফুলেল ডালা দিয়ে শহীদদের প্রতি শুভেচছা জানিয়েছেন।
এছাড়াও তাহেরপুর তদন্ত কেন্দ্র, তাহেরপুর কলেজ, তাহেরপুর পৌরসভা, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহেরপুর র্যায়ল আল্টাসসাউন্ড এন্ড হসপিটাল সহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

Reporter Name 










