ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাঘায় ২১তম বিরাট ইসলামী জলসা ও খতমী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

বাঘায় ২১তম বিরাট ইসলামী জলসা ও খতমী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ২১তম এক বিরাট ইসলামী জলসা। আল-জামিয়াতুল ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকী এবং খতমী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এ জলসার আয়োজন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া জলসা রাত ১২টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে তাঁর পুত্র রাকিবুল ইসলাম অলিভ। জলসায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মহির উদ্দিন থান্ডার।

প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা নাজমুল হোসাইন এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন জহুরুল হক জনি। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ ইসলামের শিক্ষা, নৈতিকতা ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল হাসান বাবলু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন রিয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়ার অমল থান্ডার, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা, নাজমুল হক ভুট্টু, ইউপি সদস্য আব্দুল মান্নান, জিয়াউল হক জিয়াসহ আরও অনেকে।

শেষ পর্বে খতমী ছাত্রদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জলসার সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বাঘায় ২১তম বিরাট ইসলামী জলসা ও খতমী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫