
ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর উদ্যেগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,
মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,
অদ্য 20/12/2025 রোজ শনিবার বাদ এশা রাজশাহী ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)এর উদ্যেগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিতো করেন ইঞ্জিনিয়ার মোঃ শাকিল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (IBWF)রাজশাহী মহানগরের সভাপতি সারোয়ার জাহান প্রিন্স।
সারোয়ার জাহান প্রিন্স তার বক্তব্যে বলেন, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের রুহের মাগফেরাত কামনা এবং হাদির মাগফিরাত কামনা করেন।তার বক্তব্যে তিনি আরো বলেন রাজশাহী একটি বরেন্দ্র অঞ্চল। এ অঞ্চলে কৃষি পণ্য উৎপাদন বেশি হয়।এই পণ্য কল্যাণ পরিষদ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ব্যবসায়ীর পাশে দাঁড়াবো। অল্প পুজিতে উদ্যোক্তা গড়ে তুলবো। প্রিন্স ভাইয়ের স্লোগান *টাকা মাত্র ১০ হাজার, খুলবে সবার দ্বার*
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃমিজানুর রহমান খোকন (রাজশাহী চেম্বার অফ কমার্সের সভাপতি পদপ্রার্থী) তার বক্তব্যে বলেন,আগামী ১৫ই জানুয়ারি চেম্বার অফ কমার্সের নির্বাচন, নির্বাচনে আমি সভাপতি নির্বাচিত হলে রাজশাহীতে ব্যবসায়ী সমাজে চাঁদা মুক্ত ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো। সবাই নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে।শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহমাখদুম থানা সভাপতি মোঃ আজম,মোঃশামসুর রহমান শান্ত,
এবং রাজশাহী মহানগর বিজেপি পার্টির সভাপতি সরদার জুয়েল। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃশাকিল তার সমাপনী বক্তব্যে বলেন বিজয় দিবস ধরে রাখা আমাদের দায়িত্ব। এই বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীনভাবে চলতে পারছি। কল্যাণ পরিষদ নির্বাচিত হলে ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিব এবং সন্ত্রাস মুক্ত ব্যবসায়ী সমাজ গড়ে তুলবো। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন শহীদ হাদির মাগফেরাত কামনা করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত ঘোষণা করেন

Reporter Name 










