ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁপাইনবাবগঞ্জে দুই তরুণ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার; ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ, সন্ত্রাসবিরোধী আইনে ৩০০ আসামি, গ্রেপ্তার ৯

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দুই তরুণ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার; ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ, সন্ত্রাসবিরোধী আইনে ৩০০ আসামি, গ্রেপ্তার ৯

আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রিফাত আলী ও সোহাগ আহমেদ নিহত হন। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ট্রাফিক পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, দুর্ঘটনার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সার্জেন্ট দেলোয়ার হোসেন ও টিএসআই মতিউর রহমানকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ,।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাঁপাইনবাবগঞ্জে দুই তরুণ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার; ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ, সন্ত্রাসবিরোধী আইনে ৩০০ আসামি, গ্রেপ্তার ৯

আপডেট সময় ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫