
রাকসুর আল্টিমেটাম: পদত্যাগের খোঁজে বিভাগে বিভাগে সালাহউদ্দিন আম্মার
রাজশাহী ২১ ডিসেম্বর ২০২৫।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ঘোষণার পর রোববার সকালে আলোচনায় আসে বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিনের বিষয়টি। শনিবার তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, ফ্যাসিস্টদের দোসর ও আওয়ামীপন্থী ছয় ডিনকে রোববারের মধ্যে পদত্যাগ করতে হবে।
এই ঘোষণার প্রেক্ষিতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের বিষয়ে খোঁজখবর নেন। তারা বিভাগের সভাপতিদের সঙ্গে কথা বলেন এবং ডিনরা লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা—সে বিষয়ে জানতে চান।
তবে সংশ্লিষ্ট ছয়টি বিভাগের সভাপতিরা জানান, এখনো পর্যন্ত কোনো ডিন লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেননি। এছাড়া ডিনদের ছয়জনই রোববার ক্যাম্পাসে আসবেন না বলে জানিয়েছেন। কেউ কেউ ছুটি নেওয়ার কথা বললেও, লিখিতভাবে বিভাগীয় সভাপতির কাছ থেকে ছুটি নেওয়া হয়নি বলে দাবি করেন সালাহউদ্দিন আম্মার।
এ বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, আগামী তিন দিনের মধ্যে আওয়াম

Reporter Name 










