
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ আফজাল রাজন।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীরা, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ৫৩ বিজিবির প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
এছাড়াও সভায় সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও মোঃ মারুফ আফজাল রাজন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে রোধ এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Reporter Name 










