ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

তানোরে নলকূপে পড়ে শিশুর মৃত্যু শোকাহত পরিবারের পাশে জামায়াতের নায়েবে আমীর

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

তানোরে নলকূপে পড়ে শিশুর মৃত্যু
শোকাহত পরিবারের পাশে জামায়াতের নায়েবে আমীর

এম. শাহাবুদ্দিন…..

রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েল হাট এলাকায় গভীর নলকূপে পড়ে আড়াই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পেয়ে সেই দিন উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।
তিনি আজ উপস্থিত হয়ে নিহত শিশুর পরিবারকে সান্ত্বনা দেন এবং শোকাহত বাবা-মায়ের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে তিনি নিহত শিশুর পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। একটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য ও রাজশাহী শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পাচন্দর ইউনিয়ন আমির জুয়েল রানা, বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আনারুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে নিহত শিশু সাজিদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
স্থানীয়রা জানান, গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় খোলা থাকায় দুর্ঘটনাটি ঘটে। তারা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

তানোরে নলকূপে পড়ে শিশুর মৃত্যু শোকাহত পরিবারের পাশে জামায়াতের নায়েবে আমীর

আপডেট সময় ০৬:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫