ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নওগাঁয় ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার:রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৮৩টি শাখায় একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্প। আজ ২১ থেকে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এরই অংশ হিসেবে রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জোনের নওগাঁ শাখায় ঋণ আদায় ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। ১৬ লাখ টাকা ঋণ আদায়ের মাধ্যমে এ ক্যাম্পের সূচনা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। তিনি বলেন,
“গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ ক্যাম্পের মূল লক্ষ্য। এতে ব্যাংক ও গ্রাহক—উভয়ই উপকৃত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্ত রঞ্জন বসাক, নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।

নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন,
“শীতের কুয়াশাচ্ছন্ন সকালেও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি, এই তিন দিনে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ আদায় সম্ভব হবে।”

ক্যাম্পকে ঘিরে শাখা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক গ্রাহক স্বেচ্ছায় তাদের বকেয়া ঋণ পরিশোধ করতে শাখায় উপস্থিত হন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ খেলাপি ঋণ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এ.বি.এস রতন
নওগাঁ
২১.১২.২৫

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

আপডেট সময় ০৬:৫৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫