
দিনাজপুরে রেডক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোঃ আসতারুল আলম, দিনাজপুর সদর প্রতিনিধি।।
দিনাজপুরে চলমান শীত মৌসুমে দুর্গত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট। জাতীয় সদর দপ্তর থেকে প্রাপ্ত কম্বল নিয়ে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) শহরের পাহাড়পুরস্থ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অ.দা.) মোঃ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান এ. কে. এম. আজাদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, ইউনিট লেভেল অফিসার খন্দকার সাইফুল ইসলাম, আরিফ রেজা, রীনা ইয়াসমিনসহ রেডক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে রেডক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপকৃতরা রেডক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Reporter Name 










