ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

প্রাইভেট কারে অভিনব কায়দায় গাঁজা বহনকালে চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

প্রাইভেট কারে অভিনব কায়দায় গাঁজা বহনকালে চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রাইভেট কারে অভিনব কায়দায় অবৈধ মাদক গাঁজা বহনের সময় ৩২.৭৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৮টার দিকে র‌্যাব-৫, রাজশাহী এর অধীন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে হবিগঞ্জ জেলার সদর থানার উসাইল গ্রামের বাসিন্দা আহাম্মদ আলী (২৬), পিতা—মৃত মধু মিয়াকে একটি সাদা রঙের প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২.৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—দুইজন ব্যক্তি হবিগঞ্জ জেলা থেকে প্রাইভেট কারযোগে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে একটি প্রাইভেট কার সন্দেহজনকভাবে এলে তা থামিয়ে তল্লাশি চালানো হয় এবং মাদক উদ্ধারসহ একজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

প্রাইভেট কারে অভিনব কায়দায় গাঁজা বহনকালে চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫