ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে আরএমপির কঠোর নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে আরএমপির কঠোর নিষেধাজ্ঞা

মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার (২৮ ডিসেম্বর) আরএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগর এলাকায় জনসাধারণের চলাচল ও উদযাপনে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো সার্বজনিক স্থানে অনুষ্ঠান, সভা-সমাবেশ, কনসার্ট, ডিজে পার্টি, গান-বাজনা, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া নগর এলাকায় সব ধরনের মাদকদ্রব্য—দেশি ও বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ অন্যান্য মাদক বহন, বিক্রি ও সেবন নিষিদ্ধ থাকবে। উচ্চ শব্দে গান-বাজনা বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো, স্টান্ট প্রদর্শন কিংবা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি, অশালীন আচরণ বা নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আবাসিক এলাকায় সীমিত পরিসরে কোনো আয়োজন থাকলেও তা অবশ্যই শালীনতা ও প্রচলিত আইন মেনে করতে হবে বলে জানানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে আরএমপির কঠোর নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৩:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫