ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাগমারায় বাড়ি নির্মাণে বাধা, বিএনপি নেতাকে গুম ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বাগমারায় বাড়ি নির্মাণে বাধা, বিএনপি নেতাকে গুম ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ

বাগমারায় বিএনপি নেতাকে গুম ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে,

মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর বাড়ি নির্মাণ ও সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশী পুলিশ সদস্য নামাজুল ইসলাম জনি (৩৬) ও তার পিতা মোজাম্মেল হক (৫৮) এর বিরুদ্ধে। এছাড়াও তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা ও তুলে নিয়ে গুম করে ফেলার হুমকি দিয়েছেন মর্মে বাগমারা থানায় নিজের নিরাপত্তা চেয়ে অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম। এর আগে ওই পুলিশের সদস্য, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বিধবা স্ত্রী-সন্তানকে মারধর ও ঘরের টিনের চালা কেটে দেওয়ার অভিযোগও তোলেন প্রতিপক্ষরা এবং অভিযুক্ত পুলিশ সদস্য জনি ও তার পিতা মোজাম্মেল হক এর ভয়ে এলাকায় সবাই তটস্থ। তাদের ভয়ে এলাকার কেউ কোনো বিষয়ে মুখ খোলার সাহস পায় না বলেও জানান ভুক্তভোগী ওই পরিবার।

এ বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেজ মেয়ে আকলিমা বেগম বলেন, পুলিশের ক্ষমতা দেখিয়ে এহেন এমন কোন কাজ নাই সে করেনি। ওরা আমাদের ঘরের টিন কেটে দিয়েছিল। সেজন্য বৃষ্টির পানি পড়ে ঘর পড়ে গেছে। সেজন্য নতুন করে আবার বাড়ি মেরামত কাজ করছি। ওরা যতটুকু জমি দাবি করেছিল, ততটুকু ছেড়ে দিয়েছি। তারপরও সে আমাদেরকে এখানে বাড়ি নির্মাণ সংস্কারের কাজ করতে বাধা দিচ্ছেন। এছাড়াও আট থেকে দশটার মত সে বিয়ে করেছে। তার স্বভাব অনেক খারাপ। আমার বৃদ্ধ মাকে মারধর করেছে সে। আমরা এসবের বিচার চাই।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের জামাই ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, আমার শশুর বাড়ির ঘরের টিন কেটে দিয়েছিল ওই পুলিশ। তারপর সেসব চিন্তায়, টেনশনে আমার শ্বশুর স্ট্রোক করে মারা যায়। সামনে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে দেখে বাড়ির কিছু সংস্কার কাজ করা হচ্ছে। সে পুলিশে চাকরি করে তাই দাপট দেখিয়ে এখন বাড়ির কাজ জোর করে বন্ধ করে দিয়েছে এবং আমাকে ফোন করে হুমকি দিয়েছে। আমাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেওয়ার হুমকি দিয়েছে ওই পুলিশ সদস্য জনি। আমি নিরাপত্তা চেয়ে বাগমারা থানায় অভিযোগ দিয়েছি।

এসব বিষয়ে জানতে নামাজুল ইসলামের সাথে কয়েকদিন যাবত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এসব বিষয়ে জানা, ১১ নং গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন অনেক আগেই ঘর-বাড়ি করেছেন, এছাড়াও তার প্রতিপক্ষ জনিরাও বাড়ি নির্মাণ করেছেন, এখন কিভাবে আবুল হোসেনের ওয়াল ভাঙ্গবে তারা আমি বুঝি না। তবুও আমি বলে এসেছি তোমরা আমীন এনে আমাকে জানাও আমি এর সুষ্ঠু ফায়সালা করে দেব।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, থানায় প্রতিদিন অনেক অভিযোগ আসে। তাই এ বিষয়ে আমার জানা নাই। তবে আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও আপনি একটু তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলেন। তাহলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বাগমারায় বাড়ি নির্মাণে বাধা, বিএনপি নেতাকে গুম ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫