ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা গোদাগাড়ী তানোরে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে: শরীফ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
গোদাগাড়ী তানোরে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে: শরীফ

মোঃতানজিলুল ইসলাম লাইক ব্যুরো চিফ রাজশাহী :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের নিকট এই মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, “নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরো বলেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে গোদাগাড়ী -তানোর আসনের জন্য তাঁর দেয়া নির্বাচনী মেনুফেষ্টু অনুযায়ী উন্নয়ন করবেন। তিনি বলেন, গোদাগাড়ী তানোর কৃষি নির্ভর এলাকা। কৃষককে বাঁচাতে গোদাগাড়ী-তানোরে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে। সেইসাথে গোদাগাড়ী তানোর আসনের জনগণের জীবনমান উন্নতি করার জন্য যা যা করা প্রয়োজন তাই করবেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সদর উদ্দীন ও মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, গোদাগাড়ী পৌরসভা সাবেক মেয়র বিএনপি নেতা আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুব ও উজ্জল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম।

এছাড়াও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু সরকার, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, সদস্য সচিব কাওসার আহম্মেদ ও মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিক সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা গোদাগাড়ী তানোরে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে: শরীফ

আপডেট সময় ০৪:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫