ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

উৎসব মুখর পরিবেশে রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

উৎসব মুখর পরিবেশে রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দান

আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত এমপি পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বাঘা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম জমা দেয়া হয়।
মনোনয়ন ফরম জমা উপলক্ষে বাঘা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদ, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদল সভাপতি সালেহ আহম্মেদ সালাম,সাবেক সভাপতি বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য সচিব বাঘা উপজেলা যুবদল সাবেক আহবায়ক বাঘা উপজেলা যুবদল জুয়েল খান,বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার সজল খান, শফিকুল ইসলাম শফি, বাবর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা,শিমুল খান সাবেক সদস্য সচিব আহ্বায়ক কমিটিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমা দান শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবু সাইদ চাঁদ বলেন,
“রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, আমি “জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে, এ এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার যুবসমাজের ভবিষ্যৎ নিশ্চিত করতে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য—ক্ষমতার জন্য নয়।”
এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী-৬ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম আরও বেগবান করার ঘোষণা দেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

উৎসব মুখর পরিবেশে রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দান

আপডেট সময় ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫