
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবার’কে মারধর ও বাড়ি ভাংচুর,
মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী, ৷
রাজশাহী
রাজশাহী দুর্গাপুর উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের নান্দপাড়া পূর্ব শত্রুর জের ধরে মোঃ আঃ মোতালেব (৪৫) পিতা মোঃ মৃত মছির উদ্দিন শাহ্ ও তার ছেলেকে মারধর ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
আঃ মোতালেব বলেন, জয়নাল (৩৫) , মোঃ আনোয়ার (৩৭), মোঃ এরশাদ (৪০) পারচৌপুকুরিয়া তারা আমার উপরে হামলা চালায় এবং আমার বসত বাড়িতে ভাংচুর চালায়। অভিযোগ সুত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় বাড়িতে কয়েক ভাড়াটে লোকজন নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিবাদীগন কে গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদী আনোয়ার ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্য কোপ দিলে হাত দিয়ে বাধা দিলে তার হাতে কোপ লাগলে মোতালেব আলী মাটিতে লুটিয়ে পড়ে। এমন সময় আনোয়ার এবং এরশাদ তাদের হাতে থাকা লাঠি দ্বারা এলোপাতাড়ি ভাবে পিটিয়ে যখম করে এবং বাড়ি ঘর ভাংচুর করে। মোতালেব আলীর চিতকারে তার ছেলে জাহিদ হাসান (২৪) এগিয়ে এলে তাকেও মারধর করে। এবং পার্শ্ববর্তী লোকজন তাদেরকে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। মোতালেব আলীর হাতে (৬) টা সেলাই করা হয়। এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার সময় বিবাদীরা হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে নিজের নিরাপত্তার কথা ভেবে দুর্গাপুর থানায় একটি অভিযোগ করেন। মোতালেব আলীর ছেলে জাহিদ হাসান বলেন বাবার উপর অতর্কিত হামলা হলে আমি এগিয়ে এলে আমাকে ও মারধর করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখায় আমরা এর সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।
এ বিষয় দূর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Reporter Name 










