ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সারা দেশে সাধারণ ছুটি হলেও, পুঠিয়ায় থেমে নেই কৃষক ও দিনমজুরদের কর্মযজ্ঞ।

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

সারা দেশে সাধারণ ছুটি হলেও, পুঠিয়ায় থেমে নেই কৃষক ও দিনমজুরদের কর্মযজ্ঞ।

পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
মুন্না ইসলাম

সারা দেশে সরকারি ঘোষণায় সাধারণ ছুটি চললেও রাজশাহীর পুঠিয়া উপজেলায় থেমে নেই কৃষক, কৃষিশ্রমিক ও দিনমজুরদের কর্মচাঞ্চল্য। জীবিকার তাগিদে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়েছেন তারা।
পুঠিয়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, সবজি ক্ষেত ও খামার এলাকায় শ্রমিকদের ব্যস্ততা স্বাভাবিক দিনের মতোই। কেউ ধান কাটা, কেউ জমি প্রস্তুত, আবার কেউ সবজি চাষ ও পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছেন। সাধারণ ছুটি তাদের দৈনন্দিন জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি।
কৃষিশ্রমিকরা জানান, কাজ বন্ধ রাখলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। একদিন কাজ না করলে একদিনের খাবারের চিন্তা করতে হয়। তাই ছুটি থাকলেও কাজ করতেই হচ্ছে। অপরদিকে কৃষকরা বলেন, ফসলের সময়মতো পরিচর্যা ও কাটাই না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে।

এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, দেশের খাদ্য উৎপাদন ও অর্থনীতির চাকা সচল রাখতে এই কৃষক ও শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। সাধারণ ছুটির মধ্যেও তাদের শ্রমেই দেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সারা দেশে সাধারণ ছুটি হলেও, পুঠিয়ায় থেমে নেই কৃষক ও দিনমজুরদের কর্মযজ্ঞ।

আপডেট সময় ০৭:২৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫