
জেলা পুলিশের অভিযানে ডাকাতির মালামালসহ তিনজন গ্রেফতার
জাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক) ছিনতাইয়ের ঘটনায় জেলা পুলিশের দ্রুত অভিযানে তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ইজি বাইকটিও।
ঘটনাটি ঘটে ০২ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে। নওগাঁ সদর থানাধীন বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে ভাড়ার জন্য অপেক্ষায় থাকা ইজি বাইকচালক মো. শফিকুল ইসলামের (২৮) যানটি রাত আনুমানিক ০৯.৪০ মিনিটে ৫–৬ জন যাত্রী সেজে ভাড়া করে পত্নীতলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বেলঘরিয়া মোড় থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে দুইজন হঠাৎ নেমে চালককে মারধর করে রাস্তার নিচে ফেলে মশারির রশি ও তোয়ালে দিয়ে হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে তার ইজি বাইক (চেসিস নং YDKD21091918, মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা) এবং একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয়।
ঘটনার পর শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন।
মামলার গুরুত্ব বিবেচনায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তৎক্ষণাৎ আসামি শনাক্ত ও গ্রেফতারের নির্দেশনা দেন। তাঁর নির্দেশনায় এবং পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করে সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে পোরশা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের তিনজন মূল সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ইজি বাইকটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারের জন্য নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানায়, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও তৎপর।

Reporter Name 










