ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর ছয় আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৮টি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১১৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর ছয় আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৮টি
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষ হয়েছে। জমা দেওয়া ৪১টি মনোনয়নের মধ্যে ৩৩টি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বাতিল হয়েছে ৮টি।

রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ছয় আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, নওগাঁ জেলায় মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ৫৩টি। এর মধ্যে ৪১টি জমা পড়ে। যাচাই–বাছাই শেষে ৩৩টি বৈধ এবং ৮টি বাতিল ঘোষণা করা হয়।

নওগাঁ-১: তিনটি মনোনয়ন বাতিল

নিয়ামতপুর, পোরশা ও সাপাহার নিয়ে গঠিত এ আসনে মোট আটজন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।
• বিএনপি থেকে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলামের মনোনয়ন দলীয় ফরম জমা না দেওয়ায় বাতিল।
• স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মাহমুদুস সালেহীন এবং সোহরাব হোসেনের ১ শতাংশ সমর্থনকারীর তালিকায় গড়মিল থাকায় তাঁদের মনোনয়ন বাতিল হয়।

নওগাঁ-২: সবাই বৈধ

পত্নীতলা ও ধামইরহাট নিয়ে গঠিত এ আসনে ছয়জন মনোনয়ন দিয়েছিলেন। সবার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।

নওগাঁ-৩: দুইজনের মনোনয়ন বাতিল

মহাদেবপুর ও বদলগাছী নিয়ে গঠিত এই আসনে আটজন মনোনয়নপত্র দাখিল করেন।
• স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী (সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে)
• স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন
দুজনের মনোনয়নই বাতিল হয়েছে।

নওগাঁ-৪ (মান্দা): দুইজন বাতিল

এ আসনে সাতজন মনোনয়ন জমা দিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম ও আব্দুস সামাদ প্রামাণিকের সমর্থনকারীর তালিকায় গড়মিল থাকায় তাঁদের মনোনয়ন বাতিল হয়।

নওগাঁ-৫ (সদর): একজন বাতিল

সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও একজনেরটি বাতিল হয়েছে।
• বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হকের মনোনয়ন দলীয় ফরম না থাকায় বাতিল।
এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামের মনোনয়ন বৈধ।

নওগাঁ-৬: সবাই বৈধ

রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত এ আসনে পাঁচজন মনোনয়ন জমা দেন। সবাই বৈধ ঘোষণা পেয়েছেন।

তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর ছয় আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৮টি

আপডেট সময় ১২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬