
দুর্গাপুরে ২২টি পরিবার পেল ছাগল ও ঘর নির্মাণের উপকরণ
এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২২টি পরিবারের মাঝে ছাগল, টিন ও ফ্লোরম্যাট বিতরণ করা হয়েছে,
সোমবার (৫ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ ছাগল বিতরণ করা হয়, এসময় অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা আনুষ্ঠানিকভাবে ছাগল বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জান্নতুল ফেরদৌস জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ছাগল প্যাকেজের আওতায় ২২ জন সুফলভোগীর মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের দুটি করে বাড়ন্ত ছাগী বিনামূল্যে দেওয়া হয়েছে। এছাড়াও ছাগলের ঘর নির্মাণের জন্য টিন ও ফ্লোরম্যাটসহ বিভিন্ন উপকরণ বিতণ করা হয়।
উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের সুফলভোগী আদরি রায় বলেন, আমাদের নিজের জমি নেই। স্বামী-স্ত্রী মিলেই অন্যের জমিতে কাজ করি। অফিস থেকে বিনামূল্যে দুটি করে ছাগল পেলাম, এই ছাগল দিয়েই সংসারের অভাব-অনটন দূর করার চেষ্টা করবো,
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সহানা পারভীন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন প্রমূখ।

Reporter Name 










