ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর পোরশায় হঠাৎ ঘন কুয়াশা: সড়ক ও কৃষিতে বিপত্তির আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় হঠাৎ ঘন কুয়াশা: সড়ক ও কৃষিতে বিপত্তির আশঙ্কা

নওগাঁ বিশেষ প্রতিনিধি, মোঃ বিদ্যুৎ হোসেন

নওগাঁর পোরশায় হঠাৎ জেঁকে বসা ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার সকাল থেকেই গোটা এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে, যার ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালক ও কৃষকরা।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। গাড়ি চালকদের সাথে কথা বললে তারা জানান, কুয়াশার দাপটে সামনের রাস্তা দেখা খুব কঠিন হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই অত্যন্ত সতর্কতার সাথে তাদের গাড়ি চালাতে হচ্ছে।
অন্যদিকে, এই আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের সাথে আলাপকালে তারা উদ্বেগ প্রকাশ করে জানান, হঠাৎ করে এভাবে ঘন কুয়াশা পড়তে থাকলে রবি শস্য ও বোরো বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষ করে সরিষা ও শীতকালীন সবজির ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে ফসলে নানা রোগবালাইয়ের উপদ্রব বাড়তে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর পোরশায় হঠাৎ ঘন কুয়াশা: সড়ক ও কৃষিতে বিপত্তির আশঙ্কা

আপডেট সময় ০৮:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬