ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মহাদেবপুরে খাড়ির পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার: গণধাওয়ায় লাফ দেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মহাদেবপুরে খাড়ির পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার: গণধাওয়ায় লাফ দেওয়ার অভিযোগ

নওগাঁ বিশেষ প্রতিনিধি, মোঃ বিদ্যুৎ হোসেন

৬ জানুয়ারি, ২০২৬
নওগাঁর মহাদেবপুরে খাড়ির পানি থেকে মিঠুন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাজার সংলগ্ন খাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিঠুন উপজেলার ভান্ডারপুর গ্রামের শ্রী পুংকু সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে চকগৌরী বাজারে থাকাকালীন মিঠুনকে একদল লোক ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি দৌড়ে গিয়ে পাশের খাড়ির পানিতে লাফ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে নওহাটা পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাকির হোসেন জানান, ডুবুরি মো. সজিব সেক প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে খাড়ির গভীর পানি থেকে মিঠুনের নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি তাৎক্ষণিকভাবে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঠিক কী কারণে মিঠুনকে ধাওয়া করা হয়েছিল এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মহাদেবপুরে খাড়ির পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার: গণধাওয়ায় লাফ দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৭:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬