
মান্দায় চড়া দামে গ্যাস বিক্রি: ৩ দোকানদারকে জরিমানা
নওগাঁ বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁর মান্দায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিনটি দোকানে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র প্রসাদপুর বাজার ও সাবাইহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নিচ্ছেন। এই অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। অভিযান চলাকালীন মান্দা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Reporter Name 










