ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল চেষ্টার অভিযোগ

মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া সাহেব বাজারে একটি দোকানঘরে জোরপূর্বক তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ আনিসার রহমান মোল্লা (পিতা—মৃত সদর উদ্দিন মোল্লা), সাং—হাটুরিয়া জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে নিজ মালিকানাধীন জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তার চাচাতো ছোট ভাই মৃত আজিজের ছেলে মোঃ মোজাম্মেল হক ও তার ছেলে মাহাবুব আলম হঠাৎ করে ওই দোকানঘরে তালা ঝুলিয়ে জবরদখলের চেষ্টা শুরু করে।

আনিসার মোল্লার দাবি, জায়গাটি তাদের বলে অভিযুক্তরা দাবি করলেও স্থানীয় সাধারণ জনগণ, আনসার ভিডিপি সদস্য ও আমিন দিয়ে জরিপ করলে জমিটি তার মালিকানাধীন বলেই প্রমাণিত হয়। এরপরও অভিযুক্তরা বিষয়টি মানতে অস্বীকৃতি জানায়।

এ সময় অভিযুক্তরা মারমুখী আচরণ করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে আনসার ভিডিপির সদস্য মোঃ রমজান আলী, নবাব আলীসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও অপমান করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০২:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬