ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

নওগাঁ বিশেষ প্রতিনিধি, মোঃ বিদ্যুৎ হোসেন

০৮ জানুয়ারি ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, নওগাঁর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ মাহফুজার রহমান। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (নওগাঁ সদর) জনাব মোঃ ইবনুল আবেদীনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অনস্বীকার্য ভূমিকা তুলে ধরেন। তারা দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ ও বেকারত্ব দূরীকরণে খামারিদের অবদান প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম খামারিদের বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি ডাঃ মোঃ মাহফুজার রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রাণিসম্পদ দপ্তরের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

আপডেট সময় ০২:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬