
জুলাই আন্দোলনসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নওগাঁয় ‘ইনসাফ সমাবেশ’
নওগাঁ বিশেষ প্রতিনিধি: মোঃ বিদ্যুৎ হোসেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টের গণহত্যাসহ বিগত বছরগুলোতে ঘটা সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং বিচারের দাবিতে নওগাঁয় ‘ইনসাফ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি বিকেলে নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন পৌরসভা গেটের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা এবং পিলখানা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সাথে গত জুলাই আন্দোলনে আহতদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলা হয়। বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সমাবেশে বিভিন্ন স্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং অবিলম্বে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Reporter Name 










