
রহনপুরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
এমরান আলী বাবু, গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মমতাময়ী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৯ জানুয়ারী) শুক্রবার বিকেল ৪ টার সময় উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়েছে।
রহনপুর পৌর এলাকার ধানের শীষের নির্বাচনী আহবায়ক স্বেচ্ছাসেবক দলের মির্জা হাসনাউল হাসান ডাবলুর সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকিলুর,
বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ও ধানের শীষ প্রতিকের রহনপুর পৌর এলাকার নির্বাচনী আহবায়ক আশরাফুল হক ভেড়ির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হাসান মুক্তা। চৌডালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন মিলন, যুবদল নেতা নুরুজ্জামান রিপন ও সামিউল আওয়াল বকুল, ছাত্রদল নেতা আলমগীর, বিপ্লব, কৌশলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্মথকবৃন্দ ।

Reporter Name 










