
মহাদেবপুরে গণভোটের মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঘরে ঘরে “হ্যাঁ” ভোটের ডাক
মহাদেবপুর প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁ ৩ (মহাদেবপুর) – ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) নওগাঁর মহাদেবপুর উপজেলায় গণভোটের প্রথম দিনের প্রচারণা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহাদেবপুরের ১০টি ইউনিয়নে পৌঁছে ইউনিয়ন থেকে ওয়ার্ড, বাজার থেকে চায়ের দোকান এবং ঘরোয়া পরিবেশে ভোটারদের মাঝে গণভোটে অংশগ্রহণ ও “হ্যাঁ” ভোট প্রদানের বার্তা প্রচার করেছে।
প্রচারণায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো: আমিনুল হক, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান, সংগঠক সাইফুর রহমান, সদস্য আতিকুর রহমান, সদস্য সাবির শামীম, স্থানীয় সংগঠক সোহেল রানা, জাকির হোসেন, জুলাই যোদ্ধা ফারুক হোসেন, জুলাই যোদ্ধা ফজলে রাব্বি সহ উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।
মহাদেবপুর উপজেলার গণভোট প্রচারণার এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ভোটাররা ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছেন। স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রচারণা এলাকায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ বাড়াচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহাদেবপুরের প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে পৌঁছে জনগণকে গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করতে প্রতিদিন প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণার মাধ্যমে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা গণভোটের উপস্থিতি এবং ভোটার অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Reporter Name 










