
নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার ওপর জোর
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
১১ জানুয়ারি ২০২৬
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে আজ ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ।
নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ।
সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Reporter Name 










