
পত্নীতলার ওসি আসাদ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক কর্মমূল্যায়নে নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান আসাদ। নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১০ জানুয়ারি) নওগাঁ পুলিশ লাইনসের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ওসি আসাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, কাজের প্রতি দায়িত্ববোধ আরও বেড়ে গেল। পত্নীতলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে সেবা দিতে তিনি ও তার টিম সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, “এ অর্জন থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল।”
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Reporter Name 










