
নওগাঁ’র আলমপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
কারিমুল ইসলাম মন্ডল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।
বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর ধামইরহাটে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার ৩ নং আলমপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আস্থাভাজন ও নওগাঁ জেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কে এম এস শাফিউল মুসাব্বির সাফি উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা যুবদলের দুই বারের সফল আহ্বায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন।
শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা আজ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এই তীব্র শীতে অসহায় মানুষের সেবায় বিএনপির এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Reporter Name 










