ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মহাদেবপুর–বদলগাছী নিয়ে ফজলে হুদা বাবুলের স্বপ্ন: ১০০ দিনে মাদক নিয়ন্ত্রণ ও আধুনিক শিক্ষার রূপরেখা।

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মহাদেবপুর–বদলগাছী নিয়ে ফজলে হুদা বাবুলের স্বপ্ন: ১০০ দিনে মাদক নিয়ন্ত্রণ ও আধুনিক শিক্ষার রূপরেখা।

মহাদেবপুর প্রতিনিধিঃ আলমোতাসিম সাজু

নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী অঞ্চলকে মাদকমুক্ত, শিক্ষিত ও কর্মসংস্থানভিত্তিক আধুনিক জনপদে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ফজলে হুদা বাবুল। তিনি বলেন, ব্যক্তিগত পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১০০ দিনের মধ্যে এ এলাকায় মাদকের প্রভাব উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, বিনোদন ও সংস্কৃতিচর্চার সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের বাস্তব ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, স্বল্পমেয়াদি পরিকল্পনার বাইরে দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনার অংশ হিসেবে বদলগাছীতে একটি এবং মহাদেবপুরে একটি—এমন দুটি আন্তর্জাতিক মানের ফলিত বিজ্ঞানভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ এবং বিদেশি ভাষা শিক্ষা—বিশেষ করে চাইনিজ (ম্যান্ডারিন), স্প্যানিশ, জাপানি, জার্মান ও ইংরেজির পাশাপাশি বাংলা শেখানোর ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।
এবং মহাদেবপুর ও বদলগাছীরআরো অনেক উন্নয়ন এর কথা বলেন তিনি

ফজলে হুদা বাবুল বলেন, সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহায়তা যেন দুর্নীতিমুক্তভাবে প্রান্তিক মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়—এটাই তার অগ্রাধিকার। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর জন্য একটি আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, আচার-অনুষ্ঠান ও উৎসব সংরক্ষণ করা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

শেষে তিনি বলেন, ব্যক্তি হিসেবে হারিয়ে যাওয়া বড় বিষয় নয়; সবচেয়ে বড় বিষয় হলো গণতন্ত্রের জয়যাত্রা অব্যাহত থাকা, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং বাংলাদেশ একটি শান্তিময়, নিরাপদ, শিক্ষিত ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মহাদেবপুর–বদলগাছী নিয়ে ফজলে হুদা বাবুলের স্বপ্ন: ১০০ দিনে মাদক নিয়ন্ত্রণ ও আধুনিক শিক্ষার রূপরেখা।

আপডেট সময় ০৬:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬