ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মান্দায় ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

মান্দায় ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু
আল আমিন স্বাধীন

(মান্দা, মোহনপুর)প্রতিনিধি :

নওগাঁর মান্দায় সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। উপজেলার কশব ইউনিয়নের খাজুরিপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহিনুর ইসলাম মণ্ডল (৪০)। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আবুল হোসেন মণ্ডলের ছেলে। আজ সোমবার (১২ জানুয়ারি) তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সেচপাম্পের মালিক রহিদুল ইসলাম শাহ বলেন, ‘খেজুরিপাড়া গ্রামের মাঠে আমার একটি সেচপাম্প আছে। সোমবার সকালে জানতে পারি সেচপাম্পের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফর্মার নিচে নামানো এবং পাশে একটি লাশ পড়ে রয়েছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।’
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা বলেন, ‘আঙুলের ছাপ নিয়ে মৃত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ট্রান্সফর্মার চোরচক্রের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় মান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।#

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মান্দায় ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০২:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬