
৫৪তম শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ মহাদেবপুর
মহাদেবপুর প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর উপজেলা পর্যায়ের একক বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোছাঃ ছামিয়া রহমান। তিনি জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ফাইনাল খেলায় দারুণ নৈপুণ্য ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেন ছামিয়া রহমান। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছামিয়ার এই সাফল্য বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের বিষয়।” তিনি ভবিষ্যতেও খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী থাকার আহ্বান জানান।
উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যা তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Reporter Name 










