
মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আল আমিন স্বাধীন
(মান্দা, মোহনপুর) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট পেঁয়াজ পট্টি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে) , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, এছাড়াও বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক , সিনিয়র সহ-সভাপতি আল মামুন , সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল প্রমুখ ।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#

Reporter Name 










