
রাজশাহীতে নতুন করে মাদক অভিযান নতুন নতুন মাদরক ব্যবসায়ী মাথাচাড়া দিয়ে উঠছে রাজশাহী শহরে বিশেষ অভিযানে গ্রেফতার
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সোমবার (১২ জানুয়ারি) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও মতিহার থানা পুলিশ এসব অভিযান চালায়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৫ বোতল ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা, ১০৪ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো: রাজু (৩৮), মো: আমিনুল ইসলাম মুন্না (৪০), আব্দুল আল মামুন ওরফে ডিম বাবু (৩১), মো: ইসরাফীল হোসেন (২৫), মো: আলমগীর (৪৫) ও মো: রবিন আলী (৩৬)। তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে রবিন আলী চারঘাট উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে মতিহারের ধরমপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
আরএমপি সূত্র জানায়, গত সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম তালুক

Reporter Name 










