
রাজশাহী দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগে কর্মীদেরকে দলে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের দলে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিএনপি কর্মী ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—উপজেলার চৌপুকুরিয়া গ্রামের বিএনপি কর্মী রেজাউল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে ইমন আলী (২০)। তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে রেজাউল ইসলামের ওপর ক্ষুব্ধ ছিলেন একই এলাকার বিএনপি কর্মী বাক্কার আলী। এ নিয়ে গতকাল বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ওই ঘটনার জেরে সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাক্কার আলী, তাঁর ছেলে আশিক ও সহযোগী করিমসহ ১০-

Reporter Name 










