ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় শিশু সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলেন মা, জীবিত উদ্ধার ১৬ মাসের শিশু

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নওগাঁয় শিশু সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলেন মা, জীবিত উদ্ধার ১৬ মাসের শিশু

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ১৬ মাস বয়সের শিশু সন্তানকে সেতু থেকে আত্রাই নদীতে ফেলে দিয়ে থানায় এসে নিজেকে গ্রেপ্তার করার অনুরোধ করেছেন এক মা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

থানায় এসে ওই নারী জানান, তিনি নিজের শিশুকে নদীতে ফেলে এসেছেন। বিষয়টি শুনেই পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখা যায়, নদীতে ভাসতে থাকা শিশুটিকে স্থানীয় একজন ব্যক্তি উদ্ধার করে তীরে এনে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।

পুলিশের সহায়তায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যদের দাবি, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। মানসিক অস্থিরতার কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের ধারণা।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় শিশু সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলেন মা, জীবিত উদ্ধার ১৬ মাসের শিশু

আপডেট সময় ০৬:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬