
নওগাঁ জেলার পোরশায় জামাতের নেতাদের অবৈধ ৭ টি ইটভাটা ভেঙ্গে দিলেন প্রশাসন ২৯ লক্ষ টাকা জরিমানা।
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী।
নওগাঁর পোরশায় ৭ অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস প্রিয়াংকা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লক্ষ টাকা, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লক্ষ টাকা এবং মেসার্স কেইবিসি ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। সব মিলিয়ে সর্বমোট ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

Reporter Name 










