
মহাদেবপুরে রাত্রীকালীন টহল ও মাতাজি হাট তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার
মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ আলমোতাসিম সাজু
নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রীকালীন টহল ও পুলিশি কার্যক্রম জোরদার করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
(১৪.০১.২০২৬) তারিখ রাতে তিনি মান্দা–মহাদেবপুর–মাতাজি সড়কে টহল প্রদান করেন এবং মহাদেবপুর থানাধীন মাতাজি হাট তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ।
পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি অপরাধ প্রতিরোধ, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশেষ করে মাতাজি হাট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

Reporter Name 










