ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. লোকনুজ্জামান আহমেদ স্যার নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. লোকনুজ্জামান আহমেদ স্যার নির্বাচিত

মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ আলমোতাসিম সাজু

নওগাঁ জেলার শিক্ষাক্ষেত্রে যুক্ত হলো এক গর্বিত অধ্যায়। জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহমেদ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ১৪ জানুয়ারি নওগাঁ জেলা শিক্ষা অফিস আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মানে ভূষিত করার ঘোষণা দেয়।

২০২৪ সালের ২ অক্টোবর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই ড. লোকনুজ্জামান আহমেদের দক্ষ নেতৃত্ব, একনিষ্ঠতা ও দূরদর্শী পরিকল্পনায় কলেজটির একাডেমিক পরিবেশে আসে দৃশ্যমান পরিবর্তন। তার নেতৃত্বে বর্তমানে কলেজে শতভাগ শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষার ফলাফল আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

প্রায় ১২০০ শিক্ষার্থী নিয়ে পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শৃঙ্খলা প্রতিষ্ঠা, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষকদের একাডেমিক সম্পৃক্ততা—সব ক্ষেত্রেই তার ইতিবাচক প্রভাব সুস্পষ্ট।

ড. লোকনুজ্জামান আহমেদ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মহাদেবপুরসহ পুরো নওগাঁ জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে আরও আশাবাদী হয়ে উঠেছেন। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও এই কৃতী শিক্ষকের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার কর্মজীবনও সমানভাবে গৌরবোজ্জ্বল। তিনি পূর্বে নজিপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ এবং সরকারি বিএমসি মহিলা কলেজে সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক প্রফেসর ড. সায়দুল ইসলাম ও প্রফেসর ড. নজরুল ইসলামের তত্ত্বাবধানে গবেষণা সম্পন্ন করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক মানের জার্নালে তার চারটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করে সাপাহার সরকারি কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে শুরু হয় তার আলোকিত শিক্ষাযাত্রা।

ড. লোকনুজ্জামানের এই কৃতিত্বপূর্ণ অর্জনে জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছে। নওগাঁ জেলা নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি জাহিদ রব্বানী এবং নওগাঁ জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সংগঠনের সভাপতি সাংবাদিক এম আর রকি তার অবদানের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রফেসর ড. লোকনুজ্জামান আহমেদ নিঃসন্দেহে নওগাঁ জেলার এক কৃতি সন্তান—যিনি শিক্ষার আলোয় ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. লোকনুজ্জামান আহমেদ স্যার নির্বাচিত

আপডেট সময় ০৮:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬