
নওগাঁ টিটিসিতে ঘুষ বাণিজ্য, বিআরটিএ কর্মকর্তাদের ‘খুশি’ করতে শিক্ষার্থীদের থেকে টাকা আদায়
নওগাঁ বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং লাইসেন্স ও পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে জনপ্রতি ২ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি এই ফ্রি কোর্সে (SEIP প্রকল্পের অধীনে) ৪৯ জন শিক্ষার্থীর কাছ থেকে এই টাকা তোলেন প্রশিক্ষক ওয়ালীউল্লাহ সনি ও মাহবুব আলম।
স্বীকারোক্তি: অভিযুক্ত প্রশিক্ষকরা টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের দাবি, বিআরটিএ কর্মকর্তাদের টাকা না দিলে শিক্ষার্থীদের অকৃতকার্য করে দেওয়া হয়, তাই তাঁদের ‘খুশি’ করতেই এই টাকা নেওয়া হয়েছে।
টিটিসি অধ্যক্ষ বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। অন্যদিকে, বিআরটিএ-র সহকারী পরিচালক এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এমন অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 










