
পাহাড়পুরে ঘাতক ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল পথচারীর
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর শরীরের ওপর দিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকালে পাহাড়পুর সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিল। হঠাত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই ব্যক্তিকে চাপা দেয়। ট্রাকের চাকা শরীরের ওপর দিয়ে চলে যাওয়ায় দেহটি ক্ষতবিক্ষত হয়ে যায় এবং তাৎক্ষণিক তিনি প্রাণ হারান।
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন।
স্থানীয় থানা পুলিশ জানায়, ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। সড়কে বেপরোয়া যানবাহন চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বস্ত করেন।

Reporter Name 










