
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারত করলেন ফজলে হুদা বাবুল
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।
এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
জিয়ারত শেষে ফজলে হুদা বাবুল বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁদের আদর্শ ধারণ করেই বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।
এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Reporter Name 










