
১১ দলীয় নির্বাচনী জোট ছাড়ল ইসলামী আন্দোলন; নওগাঁ-৩ আসনে লড়বেন জামায়াতের মাওঃ মো: মাহফুজুর রহমান
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ১১ দলীয় নির্বাচনী জোটে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ আলোচনার পর আসন সমঝোতা ও নীতিগত বিষয়ে একমত হতে না পারায় দলটি এই জোট ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে জোটের একক প্রার্থী হিসেবে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো: মাহফুজুর রহমান।
জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১টি ইসলামি ও সমমনা দল মিলে এই নির্বাচনী মোর্চা গঠন করেছিল। কিন্তু আসন বণ্টন ও কৌশলগত কিছু বিষয়ে মতপার্থক্যের জেরে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি শেষ পর্যন্ত জোটে না থাকার সিদ্ধান্ত নেয়। এর ফলে নওগাঁ-৩ আসনে নির্বাচনী লড়াইয়ে জামায়াত প্রার্থীর পথ আরও সুসংহত হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Reporter Name 










