ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে বাঘায় সরেরহাট মহাশ্মশানের ছাদ ঢালাই কাজ শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে বাঘায় সরেরহাট মহাশ্মশানের ছাদ ঢালাই কাজ শুরু

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সরেরহাট মহাশ্মশানের নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
সরেরহাট মহাশ্মশান কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই জনপদে সরেরহাট মহাশ্মশানের অবকাঠামোগত উন্নয়ন সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করবে। সকল ধর্মের মানুষের কল্যাণে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান খান মানিক, সদস্য, রাজশাহী জেলা বিএনপি ও সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি; মোঃ জাকিরুল ইসলাম বিকুল, সভাপতি, চারঘাট উপজেলা বিএনপি ও সাবেক মেয়র, চারঘাট পৌরসভা; মোঃ তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌরসভা বিএনপি; অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সভাপতি, বাউসা ইউনিয়ন বিএনপি; মোঃ আল মামুন হক, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা মৎস্যজীবী দল; মোঃ ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক, গড়গড়ি ইউনিয়ন বিএনপি; মোঃ আল আমিন জমাদার, সদস্য, রাজশাহী জেলা যুবদল; মোঃ মাসুদ করিম টিপু, সদস্য, বাঘা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী; মোঃ ডাবলু সরকার, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা।
এছাড়াও শ্মশান কমিটির সদস্যবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাদ ঢালাই কাজ সম্পন্ন হলে সরেরহাট মহাশ্মশানের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পাদনে সহায়ক হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে বাঘায় সরেরহাট মহাশ্মশানের ছাদ ঢালাই কাজ শুরু

আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬