
নওগাঁর মহাদেবপুরে জামায়াতে ইসলামী’র কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি:আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মহাদেবপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বই দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে পারে। দেশ পরিচালনায় নৈতিক ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কখনো সফল হতে পারবে না। ইতিহাস সাক্ষী, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানো শক্তিগুলো যুগে যুগে ধ্বংস হয়ে গেছে। আগামী দিনে দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
মহাদেবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি শহিদুল ইসলাম ফারুক, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আরিফ উদ্দিন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ

Reporter Name 










