ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী।

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম ও পবা থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো: আসাদুল ইসলাম (৪১), মো: আহাদ আলী ওরফে স্বপন (৩৩) এবং আলমগীর কবির (৩১)।
আসাদুল ইসলাম শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে; আহাদ আলী ওরফে স্বপন শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে এবং আলমগীর কবির পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
আরএমপি জানায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মুক্তারুল ইসলাম ও তার টিম আমচত্তর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উত্তর নওদাপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত আসাদুল ও আহাদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশি করে আসাদুলের হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ২৫টি বোতলে ১০ লিটার এবং আহাদের হাতে থাকা পলিব্যাগ থেকে ১০টি বোতলে ২ লিটারসহ সর্বমোট ১২ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে একই দিন রাত আনুমানিক পৌনে ১২টার দিকে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এ.টি. এম আশেকুল ইসলাম ও তার টিম হাটরামচন্দ্রপুর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চক পারিলা পূর্বপাড়া গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে অবস্থানরত আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬