
হোমিও চিকিৎসা নিয়ে সুস্থ সেলিনা
এমরান আলী বাবু,
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় অবস্থিত আনু হোমিও চিকিৎসালয়। সেখান থেকে এক প্যারালাইসিস রোগী চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করেছে। ডাঃ আনোয়ার ইসলাম আনু বিএসএস, এমএসএস (ইকো) ও ঢাকার ডিএইচএমএস রোগীদের কাছে আস্তার একটা প্রতিক হয়ে সুনাম অর্জন করেছে । তিনি শনিবার সকাল দশ টায় স্থানীয় সাংবাদিকদের রোগী সুস্থ হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি কখনো কখনো ফ্রি চিকিৎসা, আবার কখনো নামমাত্র ফি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখছেন এই চিকিৎসক। তার চিকিৎসায় একাধিক রোগী সুস্থতা লাভ করেছেন বলে জানা গেছে। আনু হোমিও চিকিৎসালয়ে সকল প্রকার জটিল কঠিন রোগের সু-চিকিৎসা করা হয়।এখানে চিকিৎসা করে রহনপুর পৌর এলাকার কাজিগ্রামের সেলিনা এক প্যারালাইসিস রোগী সুস্থতা লাভ করেন, তিনি গত দুই বছর যাবত হোমিও চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন । তাই আনু হোমিও চিকিৎসালয় এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।

Reporter Name 










