ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

কৃষক মনিরুলের ৩ বিঘা জমিতে লাগানো গম এক রাতে নষ্ট করলো দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

কৃষক মনিরুলের ৩ বিঘা জমিতে লাগানো গম এক রাতে নষ্ট করলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে আমাদের প্রতিনিধি এমরান আলী বাবুর পাঠানো ভিডিও চিত্রতে দেখবেন বিস্তারিতঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৌর মাঠে প্রায় ৩ বিঘা জমিতে লাগানো গম রাতের আধারে কীটনাশক বিষ স্প্রে করে ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার রাতের আধারে কৃষক মনিরুল ইসলাম মুন্টুর জমিতে কীটনাশক বিষ স্প্রে করা হয়। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম মুন্টু বলেন, আমি এই জমি দীর্ঘদিন ধরে আধি নিয়ে চাষবাস করছি, এবার আমি বড় আশা নিয়ে গম লাগিয়ে ছিলাম। কিন্তু সে আশা পুরন করতে দিলোনা এই দুর্বৃত্তরা, আমার স্বপ্নটা যেন তচনচ করে দিলো তারা।

এ বিষয়ে জমির মালিক শিবগঞ্জ উপজেলার চাঁনশিকারী গ্রামের কলিমউদ্দিনের ছেলে সুমন বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত ভাবে করেছে, আমাদের বাড়ি দুরে হওয়ায় আমার তাহাতো ভাই এনামুল এ কাজ করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল বারিক। তিনি আরও বলেন, অভিযোগ পেলে এর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

কৃষক মনিরুলের ৩ বিঘা জমিতে লাগানো গম এক রাতে নষ্ট করলো দুর্বৃত্তরা

আপডেট সময় ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬