ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন

নওগাঁয় মাদকবিরোধী পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৫০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ১৭ জানুয়ারি (শনিবার) রাতে জেলার মান্দা ও মহাদেবপুর থানা এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক এই অভিযান দুটি চালায়।

শনিবার রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ডিবি পুলিশের প্রথম আভিযানিক দলটি মান্দা থানাধীন বান্দাইপুর মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে মাদক বিক্রির সময় মিজানুর (৪৩) নামের একজনকে আটক করা হয়। আটককৃত মিজানুর মান্দা থানার বান্দাইপুর গ্রামের মিরাজ মিয়ার ছেলে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানা
একই রাতে রাত ১০:৪৫ ঘটিকায় অপর একটি অভিযানে মহাদেবপুর থানার মমিনপুর গ্রামে হানা দেয় ডিবি পুলিশ। সেখানে আসামি খয়বার (৫৫)-এর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। খয়বার ওই গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মান্দা ও মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৬:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬